২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ

২০ জুলাই ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:০৮ AM
আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ

আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ © সংগৃহীত

২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত ছিলেন। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল।

২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে যান। এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি ছিলেন। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজপরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে। তার দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।

তার দীর্ঘ দিন কোমায় থাকা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যেখানে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। [সূত্র: গালফ নিউজ]

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬