বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী মরিয়ম নওয়াজ

১৯ জুলাই ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:০৫ AM
মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ © সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান একই গাছের দুটি শাখার মতো, যাদের শিকড় প্রোথিত আছে ইতিহাস ও সংস্কৃতিতে। শিল্প এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বলে তিনি জানান। গতকাল শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মরিয়ম। সামা টিভি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প ও কৃষিখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একমত হয়।

মরিয়ম পোশাক খাত ও ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত। তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এ মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি ও অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে।

মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজের জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানান এবং এটিকে পারস্পরিক আস্থার লক্ষণ বলে অভিহিত করেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিতেরও আশ্বাস দেন। 

মরিয়ম বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন-২০৩০ ‘প্রথম নারী’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় বাংলাদেশি হাইকমিশনার মরিয়ম নওয়াজের কল্যাণমূলক উদ্যোগ ও প্রদেশের উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9