ফিলিস্তিনের তরুণ কারি আলা আযযাম, ইসরায়েলি হামলায় চিরতরে স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠ

১৮ জুলাই ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০১:৪৪ PM
আলা আযযাম

আলা আযযাম © সংগৃহীত

গাজার বেঁচে থাকার প্রতিদিনের লড়াইটা তিনি তুলে ধরতেন কণ্ঠে—কখনও গানে, কখনও কোরআনের সুরেলা তিলাওয়াতে। তরুণ কণ্ঠশিল্পী আলা আজ্জাম নিজের গানের ভিডিও আর কোরআন তিলাওয়াতের মাধ্যমে গাজার মানুষের বেঁচে থাকার সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।

ইসরায়েলি হামলায় আলা আজ্জামের কণ্ঠ চিরতরে থেমে গেল। গাজার তেল আল-হাওয়া এলাকায় নিজের বাড়িতে ইসরায়েলি বোমায় তিনি নিহত হয়েছেন। আলা আজ্জামের সঙ্গে তার পরিবারের প্রায় সকল সদস্য নিহত হন। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা  শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু।

 বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৬৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ আটকে আছে এবং অনেকেই রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা ঝুঁকি ও গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আরও ২৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন অন্তত ৩২ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত এই ধরনের মানবিক সহায়তা কেন্দ্রীক হামলায় প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950