বেঙ্গালুরু

তিন শিক্ষকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
গ্রেপ্তার হওয়া তিন শিক্ষক

গ্রেপ্তার হওয়া তিন শিক্ষক © সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে তিন শিক্ষকের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র, জীববিজ্ঞানের শিক্ষক সন্দ্বীপ ও আরেক শিক্ষক অনুপ।

মামলার সূত্রে জানা গেছে,পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র নোট দেওয়ার কথা বলে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন। 

এর কয়েকদিন পর সন্দ্বীপ,  নরেন্দ্রর সঙ্গে  ওই ছাত্রীর ঘনিষ্ঠ ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী  তার বাবা-মাকে বিষয়টি জানান। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬