৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি, যারা পাবেন

০৬ জুলাই ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ AM
কর্মী সংকট মোকাবিলা ও বৈধ অভিবাসন উৎসাহিত করতে কর্ম ভিসা দেবে ইতালি

কর্মী সংকট মোকাবিলা ও বৈধ অভিবাসন উৎসাহিত করতে কর্ম ভিসা দেবে ইতালি © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ কর্ম ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা ও বৈধ অভিবাসন উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর রয়টার্স 

গত ৩০ জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এই ভিসাগুলো দেওয়া হবে বলে পরিকল্পনা রয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেওয়া হবে। পরে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে কর্ম ভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তিন বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন। তার সরকার ইতিমধ্যে অভিবাসীদের জন্য সাড়ে ৪ লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।

নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি, মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসনপ্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরও পড়ুন: রাবির ৭৩ বছর: শিক্ষা-গবেষণা-র‌্যাঙ্কিংয়ে সফলতা থাকলেও কাটেনি সংকট

গতকালের বিবৃতিতে আরও বলা হয়, শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়।

ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬