ভারতে ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার আলোচিত মোদির ভাই

০৬ জুলাই ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:১৮ AM
নীরব মোদি

নীরব মোদি © সংগৃহীত

ভারতের ইতিহাসে আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি মামলায় ফের নতুন মোড় এসেছে। ১৪ হাজার কোটি রুপিরও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত নীরব মোদিকে সহায়তা করার অভিযোগে তার ভাই নেহাল দীপক মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে মার্কিন কর্তৃপক্ষ তাকে আটক করে। ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক হলেও, ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আবেদনে এই রেড নোটিশ জারি করা হয়। তদন্ত সংস্থাগুলোর অভিযোগ, পিএনবি কেলেঙ্কারির পরপরই নীরব মোদিকে পালাতে সহায়তা করেন নেহাল। পাশাপাশি তিনি তদন্তে বাধা দেওয়া, সাক্ষীদের হুমকি এবং গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার মতো অপরাধেও জড়িত ছিলেন।

এছাড়া, নীরব মোদির আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচারেও নেহাল মোদির সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে সিভিআই। ভুয়া কোম্পানি ও জাল লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নেহালের প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ধারণা করা হচ্ছে, ওইদিন তার আইনজীবীরা জামিনের আবেদন জানাতে পারেন। তবে ইতোমধ্যেই মার্কিন প্রসিকিউশন জামিনের বিরোধিতা করার কথা জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে ভারতের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় এই জালিয়াতি ফাঁস হয়। অভিযোগ অনুযায়ী, মুম্বাইয়ের পিএনবির ব্র্যাডি হাউস শাখায় ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হীরা ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি প্রায় ১৩ হাজার ৫০০ কোটি রুপি আত্মসাৎ করেন।

এই কেলেঙ্কারিতে নীরব মোদির বিরুদ্ধে ৬,৪৯৮ কোটি এবং চোকসির বিরুদ্ধে ৭,০৮০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ রয়েছে। ঘটনার আগেই দুজনেই দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে নীরব মোদি যুক্তরাজ্যে বন্দি অবস্থায় প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আর মেহুল চোকসি রয়েছেন অ্যান্টিগার কারাগারে।

ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, নেহাল মোদির গ্রেপ্তারের মধ্য দিয়ে বহুল আলোচিত এই কেলেঙ্কারির তদন্তে নতুন দিক উন্মোচিত হতে পারে।

ব্র্যাক নিয়োগ দেবে সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক, পদায়…
  • ১৫ মে ২০২৬
জঙ্গি সম্পৃক্ততা সন্দেহে দুর্গম টিলা থেকে চাকরিচ্যুত সেনা স…
  • ১৫ মে ২০২৬
হামে মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে নিউমোনিয়া, অ্যান্টিবায়োটিক কাজ না…
  • ১৫ মে ২০২৬
হামে আরও ১২ শিশুর মৃত্যু
  • ১৫ মে ২০২৬
যশোরের চৌগাছায় ২১১ বোতল মাদক দুইজন আটক
  • ১৫ মে ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৬, আবেদন…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081