মার্কিন সামরিক ঘাঁটিতে অনুপ্রবেশ, গ্রেপ্তার ৪

২৭ জুন ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১১:৪২ AM
মার্কিন এয়ার ফোর্স ঘাঁটি

মার্কিন এয়ার ফোর্স ঘাঁটি © সংগৃহীত

যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অনুপ্রবেশ এবং দুটি বিমান ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কাউন্টার টেরোরিজম পুলিশিং সাউথ ইস্ট এক বিবৃতিতে জানায়, লন্ডনের দুই জন পুরুষ (বয়স ২৪ ও ৩৬ বছর) এবং এক ২৯ বছর বয়সী নারীকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি বা উসকানির সন্দেহে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ৪১ বছর বয়সী এক নারীকে অপরাধীকে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

যুক্তরাজ্যের ব্রাইজ নর্টনে রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশে অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে দুটি বিমান লাল রঙের পেইন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এ ঘটনার পর ফিলিস্তিনপন্থী কর্মী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, ঘাঁটিতে প্রবেশকারী দুই কর্মীর একজন জেট বিমানের টারবাইন ইঞ্জিনে রঙ স্প্রে করছেন।

এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

বিক্ষোভের আয়োজক সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুইজন বিক্ষোভকারী অক্সফোর্ডশায়ারের রয়্যাল এয়ার ফোর্স ব্রিজ নর্টন ঘাঁটিতে প্রবেশ করে এবং তারপর জ্বালানি ও পরিবহনের জন্য ব্যবহৃত বিমান বাহিনীর দুটি ভয়েজার বিমান রঙ স্প্রে করেছে।

খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬