গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০, ত্রাণ নিতে গিয়ে প্রাণহানি এক মাসে ৫৪৯

২৭ জুন ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১১:৩৪ AM
গাজায় ইসরায়েলি হামলায় ৭০ নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৭০ নিহত © সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে চলমান সহিংসতায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (২৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা সিটি থেকে দির আল-বালাহ পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ব্যাপক প্রাণহানি হয়েছে। হামলাগুলোতে বেসামরিক আশ্রয়কেন্দ্র পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে নেতজারিম করিডোরে। খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের হাতে সহায়তা পৌঁছানোর শঙ্কায় ইসরায়েল দুই দিনের জন্য গাজায় সহায়তা সরবরাহ বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে উত্তর গাজাগামী সহায়তা করিডোরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে দুর্ভিক্ষের মুখে থাকা লাখো মানুষের জন্য সহায়তার প্রবেশপথ কার্যত রুদ্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে গাজার সরকারি তথ্য অনুযায়ী, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

 
 
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9