পবিত্র রমজান কবে শুরু হতে পারে, জানাল আমিরাত

২৬ জুন ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
পবিত্র রমজান শুরু ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি

পবিত্র রমজান শুরু ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি © সংগৃহীত

পবিত্র রমজান ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হতে পারে, এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের ২৯ শাবান সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ খবর জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। যদিও দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

রমজান হল ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের মাধ্যমে, প্রার্থনা করা, সঠিক চিন্তাভাবনা এবং সম্প্রদায়ের সমাবেশের মাধ্যমে পালিত হয়। পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি।

রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬