ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ন্যাটো সম্মেলনে যাচ্ছে না দুই দেশ

২৪ জুন ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:২২ PM
ন্যাটো

ন্যাটো © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা চালানোর পর এই সপ্তাহে দ্য হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, লি-র অনুপস্থিতির কারণ ‘দেশীয় নানা বিষয় ও মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির সম্মিলন।’

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন, ‘বিভিন্ন পরিস্থিতির’ কারণে ইশিবা শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন। তবে জাপানে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে একাধিক শোকাবহ বার্ষিকী পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ওকিনাওয়ার যুদ্ধের বার্ষিকী, যেখানে ২ লাখ মানুষ নিহত হয়েছিলেন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। আসন্ন আগস্টে নাগাসাকি ও হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার বার্ষিকী।

জাপান ও দক্ষিণ কোরিয়া ছিল চারটি ন্যাটোবহির্ভূত আমন্ত্রিত দেশের দুটি, বাকি দুটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও গত সপ্তাহে জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে সম্মেলনে যোগ দেবেন না। এই তিন নেতার সবাই সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিদের পাঠাবেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬