হরমুজ প্রণালী থেকে দুই সুপারট্যাংকারের ইউটার্ন

২৩ জুন ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩১ PM
সুপারট্যাংকার

সুপারট্যাংকার © সংগৃহীত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ায় হরমুজ প্রণালী থেকে হঠাৎ করে দিক পরিবর্তন করেছে দুটি সুপারট্যাংকার। সোমবার (২৩ জুন) ব্লুমবার্গের এক এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কসউইজডম লেক’ ও ‘সাউথ লয়্যালটি’ নামের দুটি খালি জাহাজ যেগুলো প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। জাহাজ দুটি রবিবার হরমুজ প্রণালীতে প্রবেশ করার পর আকস্মিকভাবে দিক পাল্টে ফিরে যায়।

জাহাজ ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, এই ইউ-টার্ন আসন্ন পুনঃপথ-পরিকল্পনার প্রথম ইঙ্গিত। প্রতিবেদনে আরও বলা হয়, ‘যেহেতু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তাই জাহাজ মালিক ও ব্যবসায়ীরা এখন ঘনিষ্ঠভাবে নজর রাখছেন এতে চলাচল ও তেল প্রবাহ কতটা প্রভাবিত হতে পারে।’

উল্লেখ্য, ইরান পূর্বেও হুমকি দিয়েছিল যে, প্রয়োজনে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই প্রণালীর মাধ্যমেই উপসাগরীয় অঞ্চলে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ উন্মুক্ত থাকে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (EIA) মতে, বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশই এই প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। প্রতিষ্ঠানটি হরমুজ প্রণালীকে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ট্রানজিট চোকপয়েন্ট’ হিসেবে অভিহিত করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬