যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ইরানের

২২ জুন ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
ইরান ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা

ইরান ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা © সংগৃহীত

পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে বলেও জানান হয়। রবিবার (২২ জুন) নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন—বিশেষ করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংবিধির (NPT) সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে তারা।

বিবৃতিতে আরও জানানো হয়, এই ‘সহিংস ও বেআইনি’ হামলার পেছনে রয়েছে ইরানের শত্রুরা।

সংস্থাটি বলেছে, তারা আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে।

এর আগে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার আগেই কেন্দ্রগুলো থেকে সব পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন, ‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফর্দো, নাতানজ ও ইসফাহান—তিনটি কেন্দ্রই খালি করে ফেলা হয়েছিল। ফলে হামলার পরও আমাদের বড় কোনো ক্ষতি হয়নি।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬