ইরান

যুক্তরাষ্ট্রের হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ

২২ জুন ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
ইরানের পরমাণু কেন্দ্রে

ইরানের পরমাণু কেন্দ্রে © সংগৃহীত

ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ফর্দো, নাতানজ ও ইসফাহান কেন্দ্রগুলোতে হামলা হয়েছে এবং অংশগ্রহণকারী সব যুদ্ধবিমান ইতোমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ফর্দো পরমাণু স্থাপনার ২৬২ ফুট গভীরে বিস্ফোরক হামলা চালানো হয়েছে এবং অভিযানে ব্যবহৃত বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এই হামলার আগেই কেন্দ্রগুলো থেকে সব পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন, ‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফর্দো, নাতানজ ও ইসফাহান—তিনটি কেন্দ্রই খালি করে ফেলা হয়েছিল। ফলে হামলার পরও আমাদের বড় কোনো ক্ষতি হয়নি।’

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

ট্যাগ: ইরান
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬