ইসরায়েলি হামলায় নিহত কত, জানাল ইরান

২১ জুন ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
ইসরায়েলি হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার কাজ চলছে

ইসরায়েলি হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার কাজ চলছে © সংগৃহীত

গত নয় দিনের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন হাজার ৫০০ জন। শনিবার (২১ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে  প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ। 

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে , নিহতের সংখ্যা ৬৫৭ জন। 

এর আগে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।

এদিকে, ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহতহয়েছেন দুই হাজার ৫১৭ জন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬