আমি চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

২১ জুন ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৭:২২ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমাকে নোবেল দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই। আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’ ভিডিওটি দেখুন এখানে

এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারণ তারা মনে করে, ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন।

এক্সে দেওয়া পোস্টে পাকিস্তান বলেছে, ‘ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।’

তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন, তা নির্ধারণ করবে নোবেল কমিটি। এ কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে।

বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
  • ০২ মে ২০২৬
মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদ…
  • ০২ মে ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০২ মে ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন চেয়ে ঢাকায় কর্মসূচির ঘোষণা সরকারি কর্ম…
  • ০২ মে ২০২৬
গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ০২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকার মা…
  • ০২ মে ২০২৬