লেবাননে গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা

২০ জুন ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:২৫ PM
হামলা করা গাড়িতে আগুন জ্বলছে

হামলা করা গাড়িতে আগুন জ্বলছে © ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ লেবাননের টাইর জেলার আল-আব্বাসিয়েহ শহরে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের একটি ড্রোন।  শুক্রবার (২০ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএএ) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলের এ হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনএএ।

এর আগে গত বছরের নভেম্বর থেকে অস্ত্রবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করছে, এসব হামলা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে।

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট দ্বারা যাচাই করে এক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, টার্গেট করা গাড়িটি আগুনে পুড়ছে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬