ইসরায়েলের দিকে ‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: আইআরজিসি

১৮ জুন ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:০১ PM
‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (১৮ জুন) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, গতরাতে ইসরায়েলের লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। চলমান সংঘাতে এটিই সম্ভবত প্রথমবারের মতো ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর ইরানের আরেক হামলাতেও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল।

‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রটি প্রথম প্রকাশ্যে আনা হয় ২০২৩ সালে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নামকরণ করেন। আইআরজিসি একে ‘ইসরায়েল ধ্বংসকারী’ অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছে। ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় তেহরানের একটি বিশাল ব্যানারে হিব্রু ভাষায় লেখা ছিল: ‘৪০০ সেকেন্ডে তেল আবিবে।’

যদিও আইআরজিসি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ বলে দাবি করছে, সামরিক বিশ্লেষকেরা এর আসল প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অনেক গুণ বেশি গতিতে ছুটতে পারে। এ ধরনের অস্ত্র বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকরভাবে প্রতিহত করতে পারে না। এসব ক্ষেপণাস্ত্র মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে, ফলে সেগুলো শনাক্ত করা ও প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬