নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫ জুন ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইরান রাতভর দুই দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েক ঘণ্টা আগেই পুনরায় ইসরায়েলকে লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এতে বেশ কিছু হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলও ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলার পাল্টা দাবি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর এলাকা সহ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানা গেছে।

কিছুক্ষণ আগের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে ইরানের হামলায় তিনজন নিহত এবং অন্তত একশতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও এই তথ্য এখনো বিবিসি যাচাই করতে পারেনি।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় ইরানের হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে বারটার দিকে তারা তেহরানে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভবনে হামলা চালিয়েছে, যার মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে।

ট্যাগ: ইরান
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬