ইরানের পাশে পাকিস্তান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান

১৪ জুন ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
ইরানের পাশে দাঁড়াল পাকিস্তান

ইরানের পাশে দাঁড়াল পাকিস্তান © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর বিশ্বমঞ্চে নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। একসময়ের আঞ্চলিক দ্বন্দ্ব এখন ‘ধাবিত হচ্ছে’ এক বহুজাতিক সংঘাতে। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করব পাকিস্তান। তিনি আরও বলেন, ‘ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল। মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয়, তাহলে সবার পরিণতি একই হবে।’

খাজা আসিফ সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং একটি জরুরি ওআইসি বৈঠক ডেকে সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে ইসরায়েলি হামলাকে ‘ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।

পাকিস্তান ও ইরানের মধ্যে ৭৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিবেশী দেশে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে পাকিস্তান। পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান জানায়, ইসরায়েলের হামলা ইরানের ‘সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে’। ইসলামাবাদ এটিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করে। পাকিস্তান আগে থেকেই ইসরায়েলবিরোধী অবস্থানে থাকলেও এবার তা প্রকাশ্যে জোরালো হয়ে উঠেছে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9