লন্ডনে বিক্ষোভে অংশ নিলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী

১২ জুন ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ১১:৫৮ AM
লন্ডনের র্পালামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী

লন্ডনের র্পালামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী © সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী ও কয়েকজন সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের পার্লামেন্টের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা। বিক্ষোভ অংশ নেওয়াদের মধ্যে দেখা গেছে, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকেও। 

এর আগে, চার দিনের যুক্তরাজ্য সফরে মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছেছেন অধ্যাপক ইউনূস। তাঁর এ সফরকে কেন্দ্র করে সেদিন লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সুনামগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার এবং হবিগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরসহ নেতা-কর্মীরা ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর পর গত বছর এবং চলতি বছরের শুরুতে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে লন্ডনে প্রকাশ্যে দেখা যায়।

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950