আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী রূপাণী নিহত

১২ জুন ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৯:৪৮ PM
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী © সংগৃহীত

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। ঘনিষ্ঠদের এ কথা জানিয়েছেন রাজ্যটির পুলিশের ডিজি। যদিও সরকারিভাবে রূপাণীর মৃত্যুর খবর এখনো ঘোষণা করা হয়নি।

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রূপাণীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন আর মেয়ে লন্ডনে। কয়েক দিন আগেই সেখানে গিয়েছিলেন রূপাণীর স্ত্রী। বৃহস্পতিবার রূপাণীর যাওয়ার কথা ছিল। স্বামী-স্ত্রীর একসঙ্গে লন্ডন থেকে ফেরার কথা ছিল ১ জুলাইয়ে।

গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়ার কিছু ক্ষণ পরই বিমানের পেছনের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানিনগর এলাকা।

ওই বিমানেই ছিলেন রূপাণী। বিমান দুর্ঘটনার পর প্রাথমিকভাবে রূপাণীর ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছিলেন, তিনি রূপাণীকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। তার পর কী হয়েছে, তার জানা নেই। এ বার পুলিশের তরফে রূপাণীর মৃত্যুর খবর ঘনিষ্ঠদের জানানো হলো।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬