ভারতে বাড়ছে করোনা, এক দিনেই ৬ জনের মৃত্যু

০৮ জুন ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:৩১ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © প্রতীকী ছবি

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশটিতে এক দিনেই মৃত্যু হয়েছে ৬ জনের। আজ রবিবার (৮ জুন) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৭৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

গতকাল শনিবার (৭ জুন) থেকে রবিবার সকাল পর্যন্ত ৭৫৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ সময়ের মধ্যে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে কেরালায়, এরপর গুজরাট ও পশ্চিমবঙ্গ।

মৃত ছয়জনের মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজন মারা গেছেন। কর্ণাটকের দুই মৃতের মধ্যে একজন চার বছর বয়সী শিশু, যিনি কোর পালমোনালে ও পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন এবং কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অপরজন ৭৮ বছর বয়সী বৃদ্ধ, যিনি ইস্কেমিক হার্ট ডিজিজ ও ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরায় আক্রান্ত ছিলেন।

কেরালায় মৃত তিনজনের মধ্যে একজন ৫১ বছর বয়সী পুরুষ, যিনি এসএইচটি ও সিএডিতে ভুগছিলেন। বাকি দুইজনের বয়স যথাক্রমে ৬৪ ও ৯২ বছর, এবং তাদেরও নানা জটিল রোগ ছিল।

তামিলনাড়ুতে মৃত্যুবরণকারী ৪২ বছর বয়সী একজন ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অ্যাকিউট কিডনি ডিজিজ এবং খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ৫ হাজার ৪৮৪ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬