গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী, নির্বাচনী প্রচারণাকালে হামলা

০৮ জুন ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৫:২৯ PM
মিগেল উরিবে

মিগেল উরিবে © সংগৃহীত

কলম্বিয়ার রাজধানী বোগোতায় দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থী (৩৯) নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে তিনবার গুলি করা হয়েছে, এরমধ্যে দু’টি গুলি তার মাথায় লেগেছে বলে খবর রয়টার্সের।

গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে দেশটির একজন সেনেটর। দেশটির সরকার জানিয়েছে, হাসপাতালে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা উরিবের অবস্থা আশঙ্কাজনক।

উরিবে কলম্বিয়ার রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের একজন সদস্য। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। শনিবার রাজধানীতে এমনই এক প্রচারণা অনুষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হন।

ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এ হামলার নিন্দা করেছে। বিবৃতিতে দলটি বলেছে, সেনেটর উরিবে বোগোতার ফন্তিবন এলাকার সরকারি এক পার্কে একটি প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে ‘সশস্ত্র গোষ্ঠী’ পেছন থেকে তার ওপর গুলি চালায়।

শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬