মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

২৩ মে ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০১:১৮ PM
আটক প্রবাসীরা

আটক প্রবাসীরা © সংগৃহীত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য সংস্থার যৌথ অভিযানে সেলাঙ্গরের পেতালিং জায়ার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্ট এলাকা থেকে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ২২ মে রাতে পরিচালিত এই মেগা অভিযানে ১,৫৯৭ বিদেশির মধ্যে তল্লাশি চালিয়ে অবৈধভাবে থাকা অভিবাসীদের শনাক্ত করা হয়।

আটকদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ২০১, মিয়ানমারের ২২৬, পাকিস্তানের ৪৬, নেপালের ৪৪, ভারতের ৮ ও থাইল্যান্ডের ১ জন। বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে, তাদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী।
 
রাত ৯টায় শুরু হওয়া এই মেগা অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে। অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন, পুত্রজায়া ইমিগ্রেশন, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং পেতালিং জয়া সিটি কাউন্সিলসহ ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন।
 
আটক সব অবৈধ অভিবাসীকে পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য দেশটির সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
 
জাফরি আরও জানান, আটক ব্যক্তিদের বেশির ভাগই রেস্টুরেন্ট, মুদির দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। তাদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করা, অবৈধ পারমিট ধারণ করা এবং ইমিগ্রেশন আইনের অন্যান্য লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: এপ্রিল-মে’র মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক, বিচার এবং দেশ থেকে বহিষ্কার করার জন্য নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হবে।
 
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর অধীন প্রায়ই অপরাধ সংঘটিত হয়।
 
অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশটিতে যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় অথবা নিয়োগ দেয়া হয়, তাহলে জনসাধারণ এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9