‘ইংরেজিতে অদক্ষ চালকরা যুক্তরাষ্ট্রের সড়কে ট্রাক চালাতে পারবেন না’

২২ মে ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:২৮ PM
মহাসড়কে গাড়ি চলাচল

মহাসড়কে গাড়ি চলাচল © সংগৃহীত

ইংরেজিতে দক্ষ না হলে চালকরা যুক্তরাষ্ট্রের সড়কে ট্রাক চালাতে পারবেন না বলে নির্বাহী আদেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে এটি কার্যকর হয়েছে। 

আইনে বলা হয়েছে, একটি বাণিজ্যিক মোটর গাড়ির চালক হতে হলে ব্যক্তিকে অবশ্যই ‘ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে, যাতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন, হাইওয়ের সাইন ও সংকেত বুঝতে পারেন এবং রিপোর্ট ও নথিপত্রে তথ্য লিখতে পারেন।’

এই নীতির সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, ট্রাক চালকদের ইংরেজি জানার অভাব সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে। তবে, এই আদেশটি অভিবাসী চালকদের জন্য কর্মসংস্থানের বাধা সৃষ্টি করতে পারে বলে সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রের পরিবহণ বিভাগের (ডিওটি) সচিব শন ডাফি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইংরেজিতে সাবলীল নয় এমন ট্রাকচালকদের রাস্তায় চলাচল থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের বৈঠকে যে পাঁচ সিদ্ধান্ত

ওবামা প্রশাসনের সময় ইংরেজিতে দক্ষ না এমন চালকদের বিরুদ্ধে শাস্তি শিথিল করা হয়েছিল। সেসময় তাদের গাড়ি চালনা বন্ধ করে দেওয়ার পরিবর্তে দণ্ড বা জরিমানা করা হতো।

মার্কিন পরিবহণ সচিব শন ডাফি বলেন, ‘আমরা এমন নির্দেশনা দিচ্ছি যা নিশ্চিত করবে যে, ইংরেজি বুঝতে না পারা কোনো চালক এই দেশে কোনো ভাবেই গাড়ি চালাতে পারবে না।’ 

ডাফি বলেন, ‘তার বিভাগ বাণিজ্যিক চালকের লাইসেন্স প্রদানের নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা করবে। এছাড়াও, তারা 'ননডোমিসাইলড' অর্থাৎ যারা যে রাজ্যে তাদের বাণিজ্যিক চালকের লাইসেন্স রয়েছে সেই রাজ্যের বাসিন্দা নন, এমন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্রাক চালকদের যোগ্যতাও পর্যালোচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমেরিকার জনগণের নিরাপত্তার চাইতে রাজনৈতিক স্বার্থকেই পুঁজি করেই ভুল নীতিমালাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।’

শিখ এবং পাঞ্জাব বংশোদ্ভূত চালকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন শিখ কোয়ালিশনের সিনিয়র ফেডারেল পলিসি ম্যানেজার মন্নিরমল কুর। তিনি জানান, ‘২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে শিখ এবং পাঞ্জাবি চালকদের সংখ্যা অনেক বেড়েছে এবং এই অঞ্চলের প্রায় ১ লাখ ৫০ হাজার চালক এই শিল্পে রয়েছেন।’

অন্যান্য চালকদের মতো তারা সবাই নিরাপদ সড়ক চায়, বলেছেন কুর। কিন্তু 'আমরা মনে করি ইংরেজি ভাষার দক্ষতা সংক্রান্ত এই শর্তটি প্রয়োগে বৈষম্যের সম্ভাবনা রয়েছে' বলে জানান তিনি।

‘কারো কি উচ্চারণের কারণে? নাকি হয়ত কেউ পাগড়ি পরার জন্য?’ প্রশ্ন করেছেন কুর। তিনি আরও বলেন, ‘চাকরি থেকে বের করে দেওয়া মানে হলো বেকারত্ব। আর তার বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগও কম থাকবে।’

এই গোষ্ঠী এখন প্রশিক্ষণের আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার জন্য জাতীয়ভাবে মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করেছে।

ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের উইমেন অব ট্রাকিং অ্যাডভাইজরি বোর্ড, পরিবহণ বিভাগের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, প্রায় ৩.৮ শতাংশ সিডিএলধারী (কমার্শিয়াল ড্রাইভারস লাইসেন্সধারী) চালক ইংরেজিতে দক্ষ নন।

ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এফএমসিএসএ) তথ্য অনুযায়ী, ‘বড় ট্রাক দুর্ঘটনা এবং এর ফলে নিহত ও আহত হওয়ার ঘটনা ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে এবং এই হ্রাসের ধারা ২০২১ সাল থেকে অব্যাহত রয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9