ভেঙে গেল ভারতের আত্রেয়ী নদীর বাঁধ, বাংলাদেশে বন্যার আশঙ্কা

২০ মে ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৮:৩৯ PM
আত্রেয়ী নদীর বাঁধ

আত্রেয়ী নদীর বাঁধ © সংগৃহীত

পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার (২০ মে) পানির তোড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি ভেঙে পড়ে। এতে আতঙ্ক বিরাজ করছে নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। নদীটি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করায় বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে।

নদীটি বাংলাদেশে আত্রাই নদী নামে পরিচিত। বন্যা মোকাবিলায় গত বছর এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত।

এর আগে বাঁধ নির্মাণ কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতে বন্যার পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত করা হয়েছিল। কিন্তু সেই কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার মেরামত হওয়া অংশই ফের ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বেড়ে চললে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। সেক্ষেত্রে নদীর পার্শ্ববর্তী গ্রামসহ বাংলাদেশের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই ঘটনার পরপরই আত্রাই নদীর বাঁধ পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের বিজেপির সংসদ সদস্য তথা রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘এর আগেও একবার এই নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। আবার আরেকটি অংশ ভেঙে গেছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এই বাঁধ তৈরির সময় চরম দুর্নীতি হয়েছে।’

অন্যদিকে, বালুরঘাট মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙ্গনকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এই ভাঙ্গনের পেছনে কোনো মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে। বালুরঘাট রেল স্টেশনের তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?’

স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের সময়সীমা ঘোষণা …
  • ১৫ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!
  • ১৫ জুলাই ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence