আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য বহাল, রিট খারিজ হাইকোর্টে

১৮ মে ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৮:১৫ PM
উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন

উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন © টিডিসি

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) প্রথম নারী উপাচার্য অধ্যাপক নাইমা খাতুনের নিয়োগ বৈধ বলে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শনিবার এক রায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর নিয়োগ চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও ডোনাদি রমেশের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

রিট আবেদনটি করেছিলেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুজাহিদ বেগ। তিনি অভিযোগ করেছিলেন, নাইমা খাতুনের স্বামী অধ্যাপক মোহাম্মদ গুলরেজ ভারপ্রাপ্ত উপাচার্য থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়েছেন, যা প্রক্রিয়াগত স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে।

তবে আদালত রায়ে উল্লেখ করেন, নিয়োগ প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও নির্ধারিত পদ্ধতি মেনেই সম্পন্ন হয়েছে এবং গুলরেজের ভূমিকা সীমিত ছিল, যা প্রক্রিয়ার স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেনি। আদালত বলেন, ‘এটি একটি বহুস্তরীয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া, যা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আদালত আরও স্বীকার করেছে যে, উপাচার্য নিয়োগের চূড়ান্ত কর্তৃত্ব বিশ্ববিদ্যালয়ের আচার্য। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির হাতে। এ নিয়োগে কোনো অসদাচরণ বা আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়নি।

রায়ে আদালত স্পষ্ট ভাষায় বলেন, অধ্যাপক নাইমা খাতুনের যোগ্যতা প্রশ্নাতীত এবং তাঁর নিয়োগ সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত। ফলে এটি সম্মান ও স্বীকৃতির দাবি রাখে।

২০২৪ সালের এপ্রিল মাসে নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরেরও বেশি ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে নজির গড়েন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী নাইমা খাতুন সাইকোলজি বিষয়ে পিএইচডি করেন এএমইউ থেকেই। ১৯৮৮ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং ২০০৬ সালে অধ্যাপক হন। ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওমেন্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬