ট্রাম্প প্রশাসনের আদেশে গুগল ম্যাপে নাম পরিবর্তন, ক্ষুব্ধ মেক্সিকো

১৫ মে ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
গুগল ম্যাপ

গুগল ম্যাপ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ রাখায় গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে মামলা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। 

শেইনবাউম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপসাগরের এই নাম পরিবর্তনের আদেশ কেবল যুক্তরাষ্ট্রের জলসীমার জন্য প্রযোজ্য এবং যুক্তরাষ্ট্র সরকারের এ সমুদ্র অঞ্চলের পুরো নাম পরিবর্তনের কোনো অধিকার নেই। আমরা কেবল চাই, যুক্তরাষ্ট্র সরকারের জারিকৃত আদেশ যেন তার সীমার মধ্যেই প্রযোজ্য থাকে।

এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ করেছে কোম্পানিটি।

এর আগের মাসেই এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল গুগল। ওই সময় কোম্পানিটি বলেছিল, কেবল যুক্তরাষ্ট্র সরকারের ‘জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেম’ বা জিএনআইএস-এ নামটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হওয়ার অপেক্ষায় রয়েছে তারা, যা যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামকরণের জন্য ফেডারেল ও জাতীয় মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

বিবিসি প্রতিবেদনে লিখেছে, ওই সময় গুগলকে একটি চিঠি দিয়েছিল মেক্সিকো সরকার। যাতে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে কোম্পানিটি।

মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় গুগল বলেছিল, দেশভেদে কোনো জায়গার স্থানীয় নাম ভিন্ন হলেও গুগল ম্যাপে আনুষ্ঠানিক নাম দেখানোর দীর্ঘদিনের রীতি অনুসরণ করছে তারা। মেক্সিকোতে এখনও এ উপসাগরের নাম ‘গালফ অফ মেক্সিকো’ হিসেবেই দেখানো হয়।

তবে এ দুটো দেশের বাইরের ব্যবহারকারীদের জন্য এই উপসাগরের নাম দেখানো হয় ‘গালফ অফ মেক্সিকো’ হিসাবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9