বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় রাশিয়ার বিজয় দিবস উদযাপিত

১২ মে ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
লে মেরিডিয়েন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের দিনটি স্মরণ করা হয়

লে মেরিডিয়েন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের দিনটি স্মরণ করা হয় © সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে রাজধানী ঢাকায় পালিত হলো রাশিয়ার ৮০তম বিজয় দিবস। গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যায় লে মেরিডিয়েন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ঐতিহাসিক দিনটি স্মরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশে রাশিয়ান দূতাবাস এবং মস্কোভিত্তিক পাবলিক ডিপ্লোমেসি সংস্থা ‘রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার।

আলেকজান্ডার জি খোজিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার আত্মত্যাগের স্মৃতি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ইতিহাস বিকৃতি, নাৎসি অপরাধীদের নির্দোষ প্রমাণ কিংবা সোভিয়েত বিজয়ের অবদান খাটো করে দেখা- এসব অনৈতিক প্রবণতা রোধ করা জরুরি।

মিয়া সাত্তার বলেন, এই বিজয় দিবস শুধু স্মরণ নয়, বরং ইতিহাসের সত্য রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার দায়ভারও মনে করিয়ে দেয়। বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় বাড়াতে হবে।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে সিআইসিজি প্রধানের বৈঠক: গুরত্ব পাঠ্যপুস্তক অনুবাদে

আয়োজনের সাংস্কৃতিক পর্বে রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ’এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকনৃত্য ও ব্যালে পরিবেশনার পাশাপাশি ছিল ‘বিজয়ের পথ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবছর ৯ মে রাশিয়া বিজয় দিবস উদযাপন করে। তবে এ বছর ছিল বিশেষ গুরুত্বপূর্ণ- ১৯৪৫ সালের নাৎসি পরাজয়ের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে এই আয়োজন রাশিয়ার জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করলো।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬