টিকটক বন্ধ হল যুক্তরাষ্ট্রে

১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক। দেশটিতে ব্যবহারকারীরা অ্যাপে বিশেষ একটি বার্তা দেখতে পাচ্ছেন। খবর বিবিসির 

ওই বার্তায় বলা হয়েছে, টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন না।

বার্তায় আরও বলা হয়েছে, আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালু করার একটি সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন।

টিকটক আগেই বলেছিল, যদি বিদায়ী বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর না করার আশ্বাস না দেয়, তাহলে তারা রোববার (১৯ জানুয়ারি) থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।

সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার দায়িত্ব নেওয়ার পর টিকটককে নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে তিনি সম্ভবত ৯০ দিনের সময়সীমা দেবেন।

ব্যবহারকারীরা  জানান, অ্যাপটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে এবং টিকটক ডট কমে ভিডিও দেখানোও বন্ধ হয়ে গেছে।

নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা হস্তান্তরের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে টিকটকের পক্ষ থেকে আপিল করা হয়।  

গত বছর বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা না করা হলে শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখেন।

ট্যাগ: টিকটক
সাপে কামড়ানোর পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬