যুদ্ধ বন্ধে নতুন আলোচনায় প্রস্তুত হামাস-ইসরায়েল

২৫ অক্টোবর ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে হামাস ও ইসরায়েল। এর আগে যুদ্ধ বন্ধের অনেকগুলো চেষ্টা ব্যর্থ হলেও এখন ইসরায়েল ও হামাস উভয় পক্ষ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ফের আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে।

আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে হামাস ও ইসরায়েল। এর আগে যুদ্ধ বন্ধের অনেকগুলো চেষ্টা ব্যর্থ হলেও এখন ইসরায়েল ও হামাস উভয় পক্ষ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ফের আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে।

আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে হামাস ও ইসরায়েল। এর আগে যুদ্ধ বন্ধের অনেকগুলো চেষ্টা ব্যর্থ হলেও এখন ইসরায়েল ও হামাস উভয় পক্ষ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ফের আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইসরায়েল জানিয়েছে, তাদের গোয়েন্দাপ্রধান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দেবেন। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি হলে লড়াই বন্ধের অঙ্গীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

গত সপ্তাহে হামাসের শীর্ষ নেতা ইয়াহইয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র বলছে, ওই হত্যাকাণ্ড গাজা যুদ্ধ সমাপ্তির একটি পথ হিসেবে কাজ করতে পারে।

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাদের দোহাভিত্তিক একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সাথে গাজা যুদ্ধবিরতি সম্পর্কিত ‘ধারণা ও প্রস্তাবনা’ নিয়ে আলোচনা করেছে।

তিনি আরও বলেন, হামাস যুদ্ধ বন্ধ করার জন্য প্রস্তুত, তবে ইসরায়েলকে অবশ্যই একটি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। গাজা উপত্যকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে, বাস্তুচ্যুত লোকদের ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে, বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।

হামাস কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য মিশরের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কায়রোতে বৈঠকটি হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

কায়রো বৈঠকের পর নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানকে আগামী রোববার প্রধান যুদ্ধ বন্ধের প্রধান মধ্যস্থতাকারী কাতারে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার উদ্দেশ্য আলোচ্যসূচিতে থাকা একাধিক উদ্যোগকে সামনে এগিয়ে নেয়া। [এএফপি]

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950