গাইবান্ধায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ AM
গাইবান্ধায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

গাইবান্ধায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি © সংগৃহীত

গাইবান্ধা জেলার রাজনৈতিক ভূগোলে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। জেলার ৫টি সংসদীয় আসনে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। তালিকায় জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। সর্বমোট পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জনের বিপরীতে নারী ভোটার রয়েছে ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন। ফলে, পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন।

আসনভিত্তিক বিশ্লেষণে নারী ভোটারের এই আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারকে ছাড়িয়ে গেছে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন। নারী ভোটার বেশি ৩ হাজার ৯৬০ জন। হিজড়া ভোটার আছেন ৩ জন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪১২ জন। নারী ভোটারের সংখ্যা এখানে ৭ হাজার ৩৭৫ জন বেশি। হিজড়া ভোটার ১১ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন। নারী ভোটার এগিয়ে ৫ হাজার ১১৮ জন। হিজড়া ভোটার ১০ জন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন ও নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮২ জন। এই আসনে নারী-পুরুষ ভোটারের ব্যবধান সর্বনিম্ন; নারী ভোটার মাত্র ৭০৭ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। অন্যদিকে,গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

গাইবান্ধায় নির্বাচনী প্রচারণায় এখন নারী ভোটারদের মনোযোগ আকর্ষণই প্রার্থী ও দলগুলোর অন্যতম কৌশল হয়ে উঠছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগসহ নারী-বান্ধব ইস্যুগুলো প্রতিশ্রুতির কেন্দ্রে অবস্থান করছে। গাইবান্ধার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নারী ভোটার শক্তিই হতে পারে মুখ্য নিয়ামক।

এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬