জেনে নিন রতন টাটা সম্পর্কে অজানা ১০ তথ্য

১০ অক্টোবর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
রতন টাটা

রতন টাটা © ফাইল ছবি

ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন (৮৬)। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে।

১. রতন টাটা হলেন নেভাল টাটার ছেলে, যিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজি টাটার দত্তক নেওয়া নাতি।

২.  রতন টাটা গুজরাটের অন্যতম ধনী পরিবারের ছেলে হলেও তার শৈশব খুব একটা ভালো কাটেনি। তার কারণ ছিল রতনের বাবা-মা, বিচ্ছেদের কারণে তারা আলাদা থাকতেন।

৩.  ছোটবেলা থেকে রতন বড়ো হন তার দিদার কাছে। তবে পরবর্তীকালে পড়াশোনার জন্য তিনি মুম্বাই যান।

৪. মুম্বাইতে পড়াশোনা শেষ করার পর রতন টাটা কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।

৫. তিনি ১৯৬১ সালে প্রথম টাটা গ্রুপের স্টিল কোম্পানিতে যোগ দেন।

৬. রতন, টাটা গ্রুপের পঞ্চম চেয়ারম্যান হন। উল্লেখযোগ্যভাবে, টাটা গ্রুপে মাত্র ৬ জন চেয়ারম্যান রয়েছেন, যার মধ্যে ২ জন টাটা পরিবারের সদস্য নন। পাশাপাশি, সমস্ত দিক থেকে টাটা গ্রুপকে দেশের সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি বলে মনে করা হয়।

৭. টাটা গ্রুপ সর্বপ্রথম বিতর্কে পড়েছিল যখন তারা কোম্পানি থেকে তাদের ষষ্ঠ চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীকে বরখাস্ত করে।

৮. সাইরাস মিস্ত্রীকে অপসারণের পর রতন টাটা কিছু সময়ের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

৯. ১৯২৭ সালে ভারতে প্রথমবারের মতো লবণ তৈরির কাজ শুরু হয়েছিল গুজরাটের ওখাতে, যেটি ১৯৩৮ সালে জেআরডি টাটা কিনেছিলেন এবং তার সাথে সাথেই শুরু হয়েছিল টাটা সল্টের পথচলা।

১০. ২০০৮ সালে রতন টাটা মাত্র এক লাখ টাকার বিনিময়ে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ‘ন্যানো’ চালু করেছিলেন। আসলে রতন টাটা এই স্বপ্নটি দেখেছিলেন ১৯৯৭ সালে, যাতে একজন সাধারণ মানুষ মাত্র ১ লাখ টাকায় একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন।

ট্যাগ: ভারত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950