বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী © সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তার  চার দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বলেছেন, বাংলাদেশে সম্ভাব্য ‘উগ্রবাদের’ উত্থান নিয়ে ভারত উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শিগগির স্থিতিশীল হবে এবং ভারত বর্তমান সরকার এবং পরবর্তী অন্যান্য সরকারগুলোর সঙ্গে কাজ করতে সক্ষম হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ভারতের প্রধান বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। সফরে তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতা, ব্যবসায়ী ও একাডেমিশিয়ানদের সঙ্গে বৈঠক করেন। এই সফরে বাংলাদেশ নিয়েও কথা বলেছেন রাহুল গান্ধী।

তিনি বলেছেন, বাংলাদেশে ‘উগ্রবাদ’ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের।

বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং (বিজেপি সরকারের মতো) আমরাও উদ্বিগ্ন। তিনি বলেন, ‘তবে, আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’ 

উল্লেখ্য, এর আগে একইদিন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী বলেন, বৈঠকে আমরা এটা (বাংলাদেশ ইস্যু) উত্থাপন করেছি এবং তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথাও বলেছে।

সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত ‘রিসার্চ এক্সি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9