ইলন মাস্কের প্রেমে তরুণী, খোয়ালেন অর্ধকোটি টাকা!

২৯ এপ্রিল ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ভেবে প্রেম করে অর্ধকোটি টাকা খোয়ালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই তরুণীর নাম জিয়োং জি সান। তিনি মনে করতেন যে, ইনস্টাগ্রামে তিনি ইলন মাস্কের সঙ্গেই প্রেম করছেন। তবে এ বিষয়টি ছিল পুরোটি ভুয়া।

ওই তরুণী জানান, গত বছরের ১৭ জুলাই তাঁকে মাস্ক নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে যুক্ত করা হয়। তবে এ নিয়ে তাঁর সন্দেহ ছিল। কিন্তু প্রতারক ইলন মাস্কের ডিপফেক ভিডিও দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করতে থাকে। এসময় ওই তরুণীকে মাস্কের বিভিন্ন ছবি দেওয়া হয়। সেইসঙ্গে মাস্কের বিভিন্ন ভিডিও পাঠানো হয়। ওই ভুয়া মাস্ক তরুণীকে জানান, ২০২৩ সালের এপ্রিলে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠক করবেন।

মাস্কের ডিপফেক ভিডিও দিয়ে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলা হয়। ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘ভিডিও কলে মাস্ক আমাকে বলেছিলেন যে, আমি তোমাকে ভালোবাসি।’

প্রতারকের কথা বিশ্বাস করে ওই তরুণী ৫০ হাজার ডলার একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। ভুয়া মাস্ক তাঁকে জানান, ওই অ্যাকাউন্ট তাঁর এক কোরিয়ান কর্মীর। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন। পরে জিয়োং বুঝতে পারেন তিনি এআই প্রতারণার শিকার হয়েছেন।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950