কাতারে ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মকর্তার মৃত্যুদণ্ড হচ্ছে না

২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

ভারতের নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা থেকে সরে এসেছে কাতার। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কাতারের একটি আদালত এই রায় দিয়েছেন। তবে মৃত্যুদণ্ড কমিয়ে আদালত কি সাজা দিয়েছেন তা জানা যায়নি। 

গত বছরের আগস্টে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে ওই ৮ কর্মকর্তাকে। পরে চলতি মাসের ২৬ অক্টোবর তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন কাতারের একটি আদালত। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে মৃত্যুদণ্ড মওকুফ ও মুক্তির জন্য কাতারের আদালতে আবেদন করে ভারত। খবর-বিবিসির।

তাদের মৃত্যুদণ্ডের সাজা থেকে সরে আসার তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। তবে তারা নতুন কোন শাস্তির মুখোমুখি হবেন তা নির্দিষ্ট করেনি। কাতারের আপিল আদালতে শুনানির সময় ভারতের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভারত জানিয়েছে, চূড়ান্ত রায়ের কপি পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নতুন বছর উদযাপন নিষিদ্ধ করল যে দেশ

ফাঁসির রায় হওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলেন– ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পুর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

মৃত্যুদণ্ড পাওয়া সাবেক নৌসেনারা কাতারের ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে কিছু সেবা দিত।

ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেসের স্পর্শকাতর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক ওই নৌসেনারা। ওই বিভাগে সাবমেরিন সম্পর্কিত কার্যক্রম চলত। আর ওই কাজের ফাঁকেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন তারা। তাদের মধ্যে একজন কর্মকর্তা ভারতের একটি যুদ্ধজাহাজ পরিচালনার দায়িত্বে ছিলেন।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬