দুই জিম্মিকে মুক্তি দিতে চেয়েছে হামাস, সাড়া দিল না ইসরায়েল

২২ অক্টোবর ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
কিছুদিন আগে জিম্মি ইসরায়েলি এক নারী ও তাঁর দুই শিশুকে সীমান্তের কাছে রেখে আসেন হামাস সদস্যরা

কিছুদিন আগে জিম্মি ইসরায়েলি এক নারী ও তাঁর দুই শিশুকে সীমান্তের কাছে রেখে আসেন হামাস সদস্যরা © সংগৃহীত

মানবিক দিক বিবেচনায় জিম্মি দুই ইসরায়েলিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের নিতে রাজি হয়নি বলে দাবি করেছে সংগঠনটি। তবে হামাসের এ দাবিকে জঘন্য প্রচারণা বলে মন্তব্য করেছে ইসরায়েল। খবর আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গতকাল শনিবার (২১ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজকে আমরা মুক্তি দিতে চাই বলে গতকাল সন্ধ্যায় আমাদের কাতারের ভাইদের জানিয়েছিলাম। এর বিনিময়ে আমরা কিছুই চাই না। কিন্তু ইসরায়েলের দখলদার সরকার তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।’

এর আগে শুক্রবার কাতারের মধ্যস্থতায় দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয় হামাস। ওই দুইজন হলেন, জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানানকে (১৮)। 

ইসরায়েল দুই জিম্মিকে নিতে অস্বীকৃতি জানানোর কড়া সমালোচনা করছে হামাসের মুখপাত্র খালেদ আল-কাদ্দোমি। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি সরকার তাদের গ্রহণ করতে রাজি হয়নি। এতে প্রমাণিত হয়, দখলদার সরকার আন্তরিক নয় এবং তারা রক্তপাত বন্ধে প্রস্তুত নয়।

এদিকে হামাসের এমন দাবির প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, অপহরণের শিকার ও নিখোঁজ সবাইকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ আমরা অব্যাহত রাখব। কিন্তু হামাস যে জঘন্য প্রচারণা চালাচ্ছে তার জবাব আমরা দেব না। 

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬