বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ল বাঘ, ঘুরল উপাচার্যের অফিসও (ভিডিও)

০৬ আগস্ট ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মধ্যপ্রদেশের ভোপালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়া বাঘ

মধ্যপ্রদেশের ভোপালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়া বাঘ © ভিডিও থেকে নেয়া

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ল বাঘ। শনিবার বাঘটিকে বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াতে দেখেন সেখানকার কর্মীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পরে কর্মীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যান। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে বেড়ায় বাঘটি। পরে উপাচার্যের অফিসেও ঢোকে সেটি।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অলোক পাঠক জানিয়েছেন, এটি একটি বাঘিনী।

টি-১২৩ নামে বাঘিনীকে ভোপালের একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। লোকালয়ে বাঘ ঢোকার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভিতে দেখা গেলেও, সেটি বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে কোথায় গেছে সেটি ধরা পড়েনি ক্যামেরায়। ফলে আতঙ্ক বেড়েছে।

ডিএফও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক দিকের প্রাচির উঁচু নয়। সেটি টপকেই সম্ভবত ভেতরে ঢুকেছিল বাঘটি। তবে সেটি আবার জঙ্গলেই ফিরে গিয়েছে বলে দাবি পাঠকের। টি-১২৩ নামের বাঘিনীর চারটি শাবক রয়েছে। কালিয়াসোট এলাকায় মাঝেমধ্যেই শাবকদের নিয়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয় চত্বরে যে বাঘটি ঢুকেছিল সেটি টি-১২৩ বলেই মনে করা হচ্ছে।

ডিএফও আরও জানিয়েছেন, ভোপাললাগোয়া এলাকায় ১৭-১৮টি বাঘ রয়েছে। তার মধ্যে সাতটি বাঘকে মাঝেমধ্যে লোকালয়ে আসতে দেখা গিয়েছে। ভিডিওটি টুইটারে দেখতে এখানে ক্লিক করুন।

 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950