মৃতদেহ তুলে ধর্ষণ, পাকিস্তানে লোহার খাঁচায় ঘেরা হচ্ছে মেয়েদের কবর

২৯ এপ্রিল ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
লোহার খাঁচায় ঘেরা পাকিস্তানের একটি কবরস্থান

লোহার খাঁচায় ঘেরা পাকিস্তানের একটি কবরস্থান © সংগৃহীত

পাকিস্তানে কবর থেকে মেয়ে এবং মহিলাদের মৃতদেহ তুলে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উদ্বিগ্ন বাবা-মায়েরা তাই ধর্ষকদের হাত থেকে সন্তানদের মৃতদেহকে বাঁচাতে কবরস্থলের চারপাশে লোহার খাঁচা তৈরি করে দিচ্ছেন। সম্প্রতি দেশটির একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

দেশটির গণমাধ্যম ডেইলি টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে মৃতদেহ ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছিলো। তবে সম্প্রতি এধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।

স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সাল থেকে এই ধরনের ঘটনা চলছে। ওই বছরেই প্রথম প্রকাশ্যে আসে মৃতদেহ ধর্ষণের ঘটনা। করাচিতে এক কবরস্থলের নিরাপত্তারক্ষী কবর থেকে মহিলা, কিশোরী, তরুণীদের দেহ তুলে ধর্ষণ করতেন। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর মহম্মদ রিজওয়ান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত জানিয়েছিলেন যে, কবর থেকে ৪৮ জন মহিলার দেহ তুলে ধর্ষণ করেছেন তিনি।

আরো পড়ুন: চারুকলার সাধারণ জ্ঞান অংশের ফল হতে পারে ২০ মে

গত বছরের মে মাসে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে পাকিস্তানের গুজরাতে চক কমলা গ্রামে এক কিশোরীকে কবর থেকে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাচক্রে যে দিন কিশোরীকে কবর দেওয়া হয়েছিল, সে দিন রাতেই সেই মরদেহ তুলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এর আগে, ২০২১ সালে মৌলভি আশরফ চান্দিয়ো গ্রামে কবর থেকে তুলে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। অভিযোগ ওঠে গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের বিরুদ্ধে। তবে সে ঘটনায়ও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনাই ঘটে চলেছে। সম্প্রতি এই ঘটনার সংখ্যা আরও বেড়েছে। তাই ধর্ষকদের হাত থেকে মেয়েদের বাঁচাতে কবরস্থল খাঁচা দিয়ে ঘিরছেন বাবা-মায়েরা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950