মেট্রো ট্রেনে তরুণীর নাচ, যাত্রীদের ক্ষোভ

০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
মেট্রো ট্রেনে তরুণীর নাচ

মেট্রো ট্রেনে তরুণীর নাচ © সংগৃহীত

মেট্রোর ট্রেনের ভেতরের হাতল ধরে ঝুলছেন। আবার কখনও সিটের ওপর উঠে নাচছেন। যা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের নয়া দিল্লির মেট্রো ট্রেনে।

অপর্ণা দেবইয়াল নামে ওই তরুণী তার ইনস্টাগ্রামে সেই ভিডিওটি প্রকাশ করেন। এখন হঠাৎ করে এটি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে রাগান্বিত হয়ে একজন লিখেছেন, ‘দয়া করে এগুলো ভাইরাল করবেন না। ভাবুন এটি ট্রেন্ড বানিয়ে অনেকে করছে। কি অবস্থা হবে।’অপর একজন লিখেছেন, ‘সিট হলো বিশেষ লোকদের জন্য, মানসিক প্রতিবন্ধীদের জন্য না।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া যানায়নি।

দিল্লি মেট্রোর আইনের ৫৯ ধারা অনুযায়ী, মাতলামি, উপদ্রব অথবা থুতু ফেলা অথবা সিটের ওপর পা তুলে বসা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ ধারা ভঙ্গ করেন তাহলে তাকে ২০০ রুপি জরিমানা করা হবে অথবা উক্ত ব্যক্তির টিকেট বাজেয়াপ্ত করা হবে অথবা তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ: ভারত
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬