ভারতে ঝুলন্ত সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩২

৩১ অক্টোবর ২০২২, ০৮:৪৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী

উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী © সংগৃহীত

ভারতের গুজরাটের শত বছর আগে তৈরি একটি ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ধসে এখন পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভি।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে সেতু ভেঙে প্রায় ৫০০ মানুষসহ নদীতে পড়ে যায়।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পর্যটেনের জন্য বিখ্যাত এলাকা গুজরাটের মরবির এই ঝুলন্ত সেতুটি ১৫০ বছরের পুরনো। সংস্কারকাজের জন্য ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর চারদিন আগেই খুলে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সকালে ফের পিএসসি’র সামনে অবস্থান করবে চাকরিপ্রার্থীরা।

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

অপরদিকে দুর্ঘটনার কারণ তদন্তে এক বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের দুই ইনকোর্স পরীক্…
  • ১১ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের অভিযোগে বহিষ্কৃত ঢাবি কর্মচারী আমান ছিলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950