যেসব বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি নোবেলজয়ী

০৩ অক্টোবর ২০২২, ০৭:২১ PM
নোবেল পুরস্কার

নোবেল পুরস্কার

নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়েতে। কিন্তু সাহিত্য ও অর্থনীতির মতো অন্যান্য পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। অক্টোবর শুরু মানে নোবেলের মৌসুম। অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়। বিশ্বের বিভিন্ন ব্যাক্তি, বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ পুরস্কার পান। 

যে সব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পেয়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে নোবেল প্রাইজ অর্গানাইজেশন।

ডয়চে ভেলে বাংলা জানায়, পদার্থ, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতিতে নোবেলজয়ীরা ওই সময় যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

তবে এই তালিকায় সাহিত্য ও শান্তি পুরস্কার পাওয়া নোবেলজয়ীদের রাখা হয়নি।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সব মিলিয়ে ২৭ জন নোবেল পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ীর সংখ্যাই সবচেয়ে বেশি।

আরও পড়ুন: আদি পুরুষ থেকে মানুষ: জিনগত বিকাশ দেখিয়ে নোবেল পেলেন পেবো

একই দেশের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ দুই প্রতিষ্ঠান থেকেই ১৯ জন করে নোবেল পেয়েছেন।

তৃতীয় অবস্থানেও আছে যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন করে নোবেল পেয়েছেন।

চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে যুক্তরাজ্যও। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে নোবেল পেয়েছেন ১৭ জন গবেষক।

সর্বোচ্চ নোবেলপ্রাপ্তিতে পঞ্চম অবস্থানেও আছে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়। দেশটির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন নোবেল পেয়েছেন।

এরপর যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পেয়েছেন ১২ জন। যুক্তরাজ্যের এমআরসি ল্যাবরেটরি অব মোলিকিউলার বায়োলজি থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন ৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আটজন করে নোবেল পেয়েছেন।

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence