৫৬ টাকায় সরকারি চাকরি পেলেন ৬০ জন

১৪ জুলাই ২০২২, ১০:৩৭ PM
জেলা প্রশাসকের সাথে নিয়োগপ্রাপ্তরা

জেলা প্রশাসকের সাথে নিয়োগপ্রাপ্তরা © সংগৃহীত

মাত্র ৫৬ টাকায় (৫০ টাকা ড্রাফট ও ৬ টাকা টেলিটক সিমের) জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ৪৪ জন। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গত ৩ জুলাই তারা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নিয়োগপ্রাপ্তরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিসি বলেন, গত বছরের ১৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সার্কিট হাউস ও স্থানীয় সরকার শাখায় ২০তম গ্রেডের ছয়টি ক্যাটাগরিতে ৬২টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫৭ জন। গত ৩ জুলাই তাদের থেকে ৬০ জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

তিনি আরও বলেন, ছয় মাসের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের লবিং-তদবির ছাড়া পুরোপুরি স্বচ্ছভাবে বিধি মোতাবেক জনবল নিয়োগ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ মে ২০২৬
নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ০৮ মে ২০২৬
ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে
  • ০৮ মে ২০২৬
শ্বশুরবাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পলাতক প…
  • ০৮ মে ২০২৬
জিয়ার কবর জিয়ারত করলেন জাকসুর ভিপি
  • ০৮ মে ২০২৬
রাজধানীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9