৭৯ হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা

০৮ জুলাই ২০২২, ০৯:৪৪ AM
৭৯ হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা

৭৯ হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা © সংগৃহীত

মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের বাংলাদেশ অংশে খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইমরান আহমদ জানান, বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। আগামী ১৩ জুলাই বৈঠকে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলাপ হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কিত তথ্য দিয়ে দেওয়া হবে।

জানা গেছে, দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদনের ঘোষণা দেয় দেশটি।

আরও পড়ুন: শিক্ষকতায় শুরু হয়েছিল এইচ টি ইমামের কর্মজীবন

এ ঘোষণার ৯ দিনের মাথায় গত বছরের ১৯ ডিসেম্বর দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। সমঝোতা স্মারকের শর্ত মোতাবেক কর্মীদের বিমানভাড়াসহ যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারীরা বহন করবে। কিন্তু কর্মী পাঠানো শুরুর আগেই নতুন শর্ত আসে কুয়ালামপুরের পক্ষ থেকে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভারান প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এক চিঠি দিয়ে তাদের ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করার বার্তা দেন। তবে ঢাকা এই শর্ত মেনে নিতে রাজি না হওয়ার পাশাপাশি ফিরতি বার্তায় নিবন্ধিত ১ হাজারের বেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬