এসআই পদে মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার সূচি প্রকাশ

০১ মে ২০২২, ১২:৩৫ PM
পুলিশ

পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ৯ মে থেকে ধাপে ধাপে নেওয়া হবে। পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত। প্রতিদিন দুই বেলা পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টায় এবং বেলা ২টায়। পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে http://police.teletalk.com.bd/home.php নতুনভাবে প্রবেশপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ৬ ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকায় উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের সাঈদ

প্রার্থীদের ওয়েবসাইট থেকে নতুনভাবে প্রবেশপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ সদরদপ্তর, ৬ ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকায় উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য গত ডিসেম্বরে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।

ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬