চাকরি হারিয়ে ঘরে বসেই কোটি টাকা আয় অ্যালির

৩০ জানুয়ারি ২০২২, ০৮:৪৯ PM
অ্যালি রে

অ্যালি রে © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে একটানা ১৫ বছর নার্সের কাজ করেছিলেন অ্যালি রে। কিন্তু নিজেরই এক সহকর্মীর অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারিয়ে প্রথমে কিছুদিন ভেঙে পড়লেও পরে ঘুরে দাঁড়ান অ্যালি রে। বর্তমানে তিনি মাসে কোটি টাকার বেশি রোজগার করেন।

যুক্তরাষ্ট্রের বোস্টনের বাসিন্দা ৩৭ বছরের অ্যালি রের স্বামী এবং তিন সন্তান রয়েছে। জানা গেছে, নার্সের কাজের পাশাপাশি অ্যালির ‘অনলি ফানস’ নামে ওয়েবসাইটে একটি চ্যানেল ছিল। সেই কথা একদিন জেনে যায় তার এক সহকর্মী।

আরও পড়ুন: বিসিএসে পাস করলেই নিশ্চিত চাকরি!

এরপরই দ্রুত দৃশ্যপট পাল্টাতে শুরু করে। কেবল সহকর্মীর নিজে জানাই নয়। আগ বাড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও অ্যালির চ্যানেলের কথা জানিয়ে দেয় ওই সহকর্মী। হাসপাতাল কর্তৃপক্ষের রোষের মুখে পড়েন অ্যালি রে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: জমি না থাকায় চাকরি হলো না আসপিয়ার

অ্যালি জানান, প্রথমে কিছুটা ভেঙে পড়লেও পাশে দাঁড়ান তার স্বামী। ওয়েবসাইটের যে চ্যানেলের জন্য তার চাকরি গেছে, সেই চ্যানেলকেই পেশা করার পরামর্শ দেন স্বামী। যেমন ভাবনা তেমন কাজ।

‘অনলি ফানস’ নামে ওয়েবসাইটের ওই চ্যানেলকেই পেশা করেন অ্যালি। বর্তমানে ওই চ্যানেল থেকেই মাসে ২ কোটিরও বেশি টাকা আয় করছেন তিনি। নার্সের পেশা ছেড়ে দেওয়ায় মনে কোনও আফসোস নেই বলেও জানিয়েছেন অ্যালি।

তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ
  • ২৫ জুন ২০২৬
দাবি পূরণে ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেখলেন ইন্টার্নরা, কর্মবিরতি …
  • ২৫ জুন ২০২৬
মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু
  • ২৫ জুন ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোত…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬