ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ: পররাষ্ট্রমন্ত্রী

০২ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বক্তব্যে রাখছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বক্তব্যে রাখছেন © সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ। তারা খুব দ্রুততার সঙ্গে কাজ শিখে নিতে পারেন। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশে বিনিয়োগের অবাধ সুযোগ রয়েছে। এখানে পয়সা বানানোর সুযোগও বেশি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ। তারা খুব দ্রুততার সঙ্গে কাজ শিখে নিতে পারেন। সে কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করলে লাভবান হবেন বলে প্রত্যাশা করেন তিনি।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলা আমদানি করে থাকে। তবে সেই তুলায় ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। শুল্ক কমানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্যও আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫.৫ মিলিয়ন টিকা সহায়তা দিয়েছে। আরও ২৯ মিলিয়ন টিকা তারা সহায়তা দেবে। এছাড়া রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র আমাদের পাশে ছিল। সে জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬