বেতনের ১ লাখ ২৬ হাজার টাকা ফেরত দিলেন বাফুফে কোচ

০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ PM
বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া

বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া © সংগৃহীত

চোটের জন্য কাজ করতে পারেননি বিধায় সাড়ে চার মাসের বেতন ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশের ফুটবলে। দৃষ্টান্তটা স্থাপন করেছেন বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া।

মূল জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন মোহাম্মদ সেলিম। ছিলেন ১৯৯০ সালে বিকেএসপির ডানা-গোথিয়া কাপ দলের সদস্য।

এই বছর জাতীয় নারী দলের গোলকিপার কোচ হিসেবে বাফুফের সঙ্গে এক বছরের মেয়াদে চুক্তিবদ্ধ হন তিনি।

আরও পড়ুন: দেশে নিবন্ধিত প্রিন্ট পত্রিকা ৩১৯৫ ও ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি: তথ্যমন্ত্রী

প্রথম আড়াই মাস নিজের কাজটি ভালোই চালিয়ে নিয়েছেন। মার্চের মাঝামাঝিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলের টেন্ডন ছিঁড়ে যায় তাঁর।

ফলে কোচিং থেকে বিরত থাকতে হয় সেলিমকে। সে সময়ের প্রাপ্ত বেতন বাফুফের কোষাগারেই ফেরত দিয়েছেন।

ট্যাগ: ফুটবল
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬