সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কর্মীদের জন্য হবে হেল্প ডেস্ক

১১ জুলাই ২০২১, ০৭:০২ PM
সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কর্মীদের জন্য হবে হেল্প ডেস্ক

সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কর্মীদের জন্য হবে হেল্প ডেস্ক © ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নির্দেশে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রবাসী কর্মীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ৬টি ইনস্টিটিউট অভ মেরিন টেকনোলজিতে (আইএমটি) হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

এই হেল্প ডেস্ক থেকে বিদেশ প্রত্যাগত, বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা হবে।

টিটিসি ও আইএমটিসমূহের যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় ফোন নম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওয়েবসাইটে (www.bmet.gov.bd) এবং সংশ্লিষ্ট টিটিসি ও আইএমটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬
মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬