‘বিসিএস ক্যাডার হওয়াকে কখনই একমাত্র অপশন বানাইনি’

০২ জুলাই ২০২১, ০৯:২৩ PM
ইফতেখায়রুল ইসলাম

ইফতেখায়রুল ইসলাম © ফাইল ছবি

আমি বিসিএস ক্যাডার হওয়াকে কখনোই আমার একমাত্র অপশন বানাইনি। হাতে তিনটি অপশন রেখেছিলাম। ১) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারি চাকুরি করা। ২) সাংবাদিক হওয়া (আমার মনে হয় দুর্দান্ত কাজ করার সুযোগ সব সময় থাকে এই পেশায়) এবং ৩) বাবা, মায়ের রেখে যাওয়া ভূ সম্পত্তিতে কাজ করে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা।

নিজের হয়েছে বলে বলছি না, না পাওয়ার বেদনা একজন বিসিএস ক্যাডারসহ আরও অনেকেরই থাকে! দূর থেকে সবাইকে বেশ সুখী মনে হলেও প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প রয়েছে এবং তা সুখ, দুঃখে পরিপূর্ণ!

এই সমাজ সকলের মাঝে বিসিএস নামে যে হাইপ তুলে দিয়েছে সেটি থেকে বের হবার চেষ্টা করুন! না পাওয়া মানেই শেষ নয় বরং এটি একটি নতুন শুরু!

একটু মেধা আর যোগ্যতার মিশেল ঘটাতে পারলে আপনি সকল বিসিএস ক্যাডারগণের জন্যও বিশেষ কেউ হয়ে উঠতে পারেন! যদি সেটা নাও হয়ে উঠতে পারেন, তাতেই বা কি আসে যায়?

পরিশ্রম করুন, নিজ যোগ্যতায় চলুন, প্রত্যাশার সংকোচন ঘটান, ঋণাত্মক মানুষ এড়িয়ে চলুন আর আত্ম সন্তুষ্টি রাখুন! নিজেকে নিজেই মোটিভেইট করুন।

অমুক কত সুখী তা না দেখে আপনি নিজে কতটায় সুখী সেটিকে বিবেচনায় নিন, দেখবেন জীবন অনেক রঙিন হয়ে উঠবে! অন্যের কাছে সেরা না হয়ে নিজের কাছে সেরা হয়ে উঠুন। অন্যের বাহবায় কিইবা আসে যায় যদি আপনি নিজে সুখী না থাকেন? নিজের অহংবোধে আঘাত করার সুযোগ কাছের মানুষকেও দেবেন না!

স্বপ্ন দেখুন, স্বপ্নের পথে হাঁটুন! স্বপ্ন ভেঙে গেলে, পরের স্বপ্নকে লালন করে এগিয়ে যান, তবুও হাঁটুন তা যেন থেমে না যায়! মানুষকে হাঁটতেই হয় স্বপ্নকে স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত! (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: এডিসি মিডিয়া অ্যান্ড পিআর

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬